Give the Gift of Choice!
Too many options? Treat your friends and family to their favourite stores with a Bayshore Shopping Centre gift card, redeemable at participating retailers throughout the centre. Click below to purchase yours today!Purchase HereHome
ভারত ভ্রমণের দিনলিপি (Bharat Bhromoner Dinlipi)
Coles
Loading Inventory...
ভারত ভ্রমণের দিনলিপি (Bharat Bhromoner Dinlipi) in Ottawa, ON
By None
Current price: $5.00

Size: Kobo eBook
*Product information may vary - to confirm product availability, pricing, shipping and return information please contact Coles
শাহ্ মোস্তফা খালেদ-এর ‘ভারত ভ্রমণের দিনলিপি’ গ্রন্থটি প্রকৃতই একটি রোজনামচা। প্রতিদিনের বিবরণের শীর্ষে সে দিনের তারিখ জুড়ে দিয়ে তা একটি নিখুঁত ডায়রির রুপ পেয়েছে। তবে বলা বাহুল্য, এ রোজনামচা একজন নিবিষ্টচিত্র পরিব্রাজকের – নিবিড় দৃষ্টিতে গভীর মনোযোগে যিনি দেখে যাচ্ছেন ভারতের ইতিহাসখ্যাত বিভিন্ন দর্শনীয় জায়গা। বেশ কয়েকদিনের ভ্রমণে তিনি ভারতের দিল্লি, আগ্রা, জয়পুর, শিমলার নানা পর্যটন এলাকা ঘুরে দেখেছেন। তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেহপুর সিক্রি, আম্বার প্যালেস, রেডফোর্ট, রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, হুমায়ুন টোম্ব – এসব স্থাপনা দেখতে দেখতে তিনি একজন জ্ঞানী শিক্ষক, অনুসন্ধিৎসু পর্যটক আর কৌতূহলী দর্শকের মতই নানা অনুভুতিতে আন্দোলিত হয়েছেন। সহজ সাবলীল ভাষায় স্থাপনাগুলোর ইতিহাস, ঐতিহ্যগত ভিত্তি, পরিবেশগত সৌন্দর্য এবং কোন কোনটি পূর্বে দেখার অভিজ্ঞতাসহ তুলনামূলক বিশ্লেষণ করেছেন। বরফাচ্ছাদিত মানালির সৌন্দর্য, পাহাড়ি উপত্যকায় মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে থাকা ফুলের বিতানের অপুর্ব সৌন্দর্যের বাখান করেছেন একজন কবির মতই। বইটির ছত্রে ছত্রে লেখকের সৌন্দর্যপিয়াসী মন আর ইতিহাস ঐতিহ্য বিষয়ে অনুসন্ধানী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।